জুলাই গণহত্যার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার নিষ্পত্তির দাবিতে আগামীকাল ২৩ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টায় এক মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য। রাজধানীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

মানববন্ধন শেষে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিদল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও চিফ প্রসিকিউটরের কাছে একটি স্মারকলিপি প্রদান করবেন।

উক্ত কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ সারির নেতৃবৃন্দের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা উপস্থিত থাকবেন।

আজ এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।