হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও মহাসড়কে অটোরিকশা ও অবৈধ যানবাহন চলাচল বন্ধে বিআরটিএ, হাইওয়ে পুলিশ এবং জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, এসব যান মহাসড়কের পরিবর্তে স্থানীয় ফিডার রোডে চলাচলে বাধ্য করতে নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

মন্ত্রী জানান, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত যৌথ অভিযান পরিচালিত হচ্ছে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

থ্রি-হুইলার এবং সমজাতীয় মোটরযানের জন্য নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে। এর মাধ্যমে বাধ্যতামূলক নিবন্ধন, চালকের ড্রাইভিং লাইসেন্স এবং সুনির্দিষ্ট রুট নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করা হবে।