দেশে গত ২৪ ঘণ্টায় (২৯ জুন সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত সাড়ে তিন মাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭১৬ জনে।

সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুইজন এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মারা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৩। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬২৩ জন।

গত ২৪ ঘণ্টায় ১৪১ নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৮৫১ জন। একই সময়ে ১ হাজার ৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২১১ জনে।